Tamluk Ransack: পূর্ব মেদিনীপুরের তমলুকে গ্রাম পঞ্চায়েত অফিস ভাঙচুর, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির

পূর্ব মেদিনীপুরের তমলুকের উত্তর সোনামুই গ্রাম পঞ্চায়েত অফিস ভাঙচুর। ঘটনাকে কেন্দ্র করে তমলুকে উত্তেজনা। পঞ্চায়েত অফিসে ভাঙচুর চালিয়ে মূল্য়বান সামগ্রী নষ্ট করা হয় বলে অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে পঞ্চায়েত অফিস ভাঙচুরের অভিযোগ বিজেপির। 'সাধারণ মানুষের ক্ষোভের জেরে পঞ্চায়েত অফিস ভাঙচুর করা হয়েছে'
পাল্টা দাবি জেলা পরিষদ সভাধিপতি উত্তম বারিকের। প্রতিবাদে আজ পঞ্চায়েত অফিসের সামনে সভা বিজেপির। সভায় উপস্থিত থাকবেন শুভেন্দু অধিকারী

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola