Tamluk: তমলুকে ৬ সিপিএম নেতাকে দল থেকে বহিষ্কার, কেন?। Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 Nov 2022 09:57 AM (IST)

তমলুকে সমবায় সমিতির ভোটে বিজেপির সঙ্গে জোট বেঁধে মনোনয়ন জমা দিয়েছিল সিপিএম। তার শাস্তিস্বরূপ এবার ৬ সিপিএম নেতাকে দল থেকে বহিষ্কার করল নেতৃত্ব। বাম-বিজেপি আঁতাতের অভিযোগ তুলে কটাক্ষ করেছে তৃণমূল।