Tangra Fire: ৩ ঘণ্টা পর অনেকটাই নিয়ন্ত্রণে ট্যাংরার আগুন । Bangla News

একমাসে দ্বিতীয়বার, ট্যাংরায় ফের অগ্নিকাণ্ড। ট্যাংরার ক্রিস্টোফার রোডে কারখানায় বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন। ৩ কিলোমিটার দূরে শিয়ালদা থেকেও দেখা যাচ্ছে আগুন। ভস্মীভূত কারখানার পাশের গ্যারাজ। ভেঙে পড়ছে কারখানার একের পর এক টিনের শেড। দমকলের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও আগুন নেভানোর কাজে হাত দিয়েছেন। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন ছড়ানোর আশঙ্কা রয়েছে। আতঙ্কিত কারখানা লাগোয়া ঝুপড়িবাসীরা। পুড়ে গেছে গ্যারাজে থাকা একাধিক গাড়ি।  ৩ ঘণ্টা পর কিছুটা হলেও সাফল্য পেয়েছে দমকল। আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola