Tangra Fire: ঘিঞ্জি এলাকায় দমকল ঢুকতে অসুবিধা! বালতি করে জল নিয়ে আগুন নেভানোর চেষ্টা স্থানীয়দের

দেড়মাসে দ্বিতীয়বার, ট্যাংরায় ফের অগ্নিকাণ্ড। ট্যাংরার ক্রিস্টোফার রোডে বিধ্বংসী আগুন। বিধ্বংসী আগুনে পুড়ে ছাই গ্যারাজ। আগুন ছড়াল পাশের গুদাম ঘরেও। ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন। ঘিঞ্জি এলাকায় হওয়ায় দমকলের ঢুকতে বাধা। বদলে নিয়ে আসা হয় পুরসভার একটি জলের গাড়ি। সেখান থেকেই বালতি করে জল নিয়ে ছাদ থেকে  আগুন নেভানোর চেষ্টা স্থানীয়দের। ৩ কিলোমিটার দূরে শিয়ালদা থেকেও দেখা যাচ্ছে ধোঁয়ার কুণ্ডলী।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola