Job Scam: ৩২৫ জনের কাছে ১৯ কোটি নিয়েছিলেন যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ, বিস্ফোরক আভিযোগ তাপস মণ্ডলের
ABP Ananda | 12 Jan 2023 04:42 PM (IST)

৩২৫ জনের কাছ থেকে ১৯ কোটি নিয়েছিলেন হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে ফের বিস্ফোরক আভিযোগ তুললেন মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডল। তাঁর দাবি, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ১০০ কোটি টাকার খেলা আছে। এদিন কুন্তল ঘোষের সঙ্গে তাপসকে মুখোমুখি বসিয়ে সিবিআই জিজ্ঞাসাবাদ করে। যদিও এনিয়ে কুন্তল ঘোষের সঙ্গে যোগযোগ করার চেষ্টা করা হলেও তিনি কিছু বলতে চাননি।