Kuntal Ghosh: 'বিজেপির সঙ্গে হাত মিলিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন তাপস মণ্ডল', বিস্ফোরক কুন্তল ঘোষ | Bangla News
'বিজেপির সঙ্গে হাত মিলিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন তাপস মণ্ডল। আদালতে সব জানাব।' নিয়োগ দুর্নীতিকাণ্ডে আদালতে পেশের আগে বিস্ফোরক দাবি করলেন ইডি-র হাতে ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। ১৪ দিনের জেল হেফাজতের মেয়াদ শেষে আজ নগর দায়রা আদালতে তোলা হয় যুব তৃণমূলের রাজ্য সম্পাদককে।