Tapas Mondal: নিয়োগ দুর্নীতি মামলায় আজ ফের তাপস মণ্ডলকে নিজাম প্যালেসে তলব সিবিআই-এর
ABP Ananda | 19 Feb 2023 10:56 AM (IST)

নিয়োগ দুর্নীতি মামলায় আজ ফের তাপস মণ্ডলকে নিজাম প্যালেসে তলব করেছে সিবিআই। ইডি-মামলায় ধৃত যুব তৃণমূলের সাধারণ সম্পাদক কুন্তল ঘোষকে আগামীকাল আদালতে পেশ করা হবে। কুন্তলকে এবার নিজেদের হেফাজতে চাইবে সিবিআই। তার আগে কুন্তল সম্পর্কে আরও তথ্য জানার জন্য তাপস মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করতে চান কেন্দ্রীয় গোয়েন্দারা। নিয়োগ দুর্নীতিকাণ্ডে কুন্তলের নাম প্রথম প্রকাশ্যে আনেন তাপস। সেই কারণেই ফের তাঁকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই।