Tapas Roy: লোকসভা ভোটের আগে তৃণমূল ত্যাগ তাপসের, বিধায়ক পদ থেকেও ইস্তফা | ABP Ananda LIVE

Tapas Roy Resigned: ব্যর্থ ব্রাত্য-কুণালের (Kunal Ghosh)দৌত্য, লোকসভা ভোটের আগে তৃণমূল ছাড়লেন তাপস রায়। বিধানসভায় গিয়ে ছাড়লেন বিধায়ক পদও। পয়লা মার্চেই দলীয় পদ থেকে ইস্তফা দেন তাপস রায়। লোকসভা ভোটের ( Loksabha Poll )  আগে তৃণমূল বিধায়ক পদ ছাড়লেন তাপস রায় ( Tapas Roy ) । তৃণমূল কংগ্রেসও ( TMC ) ছাড়লেন তাপস রায়। পয়লা মার্চেই দলীয় পদ থেকে ইস্তফা দেন তাপস রায়। আর যাই হোক, তৃণমূল কংগ্রেস আমার জন্য নয়, মন্তব্য তাপস রায়ের। 'ইডি অভিযানের পর দলের তরফে কেউ ফোন করেননি'ক্ষোভ উগরে বললেন তাপস। 'শেখ শাহজাহানকে ইডি টার্গেট করেছে এমন কথাও মুখ্যমন্ত্রী বলেছেন, আমায় কিছু বলেননি', বিধায়ক পদ ছেড়ে বললেন তাপস।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola