Job Scam : সিবিআইয়ের স্ক্যানারে তাপস সাহা ও তাঁর প্রাক্তন আপ্ত সহায়কের ব্যাঙ্ক অ্যাকাউন্ট

ABP Ananda  |  23 Apr 2023 06:12 PM (IST)
ABP News

নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআইয়ের স্ক্যানারে তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা ও তাঁর প্রাক্তন আপ্ত সহায়ক প্রবীর কয়ালের ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সন্দেহের কারণ, প্রবীরের অ্যাকাউন্টে ২ মাসে ২ কোটিরও বেশি টাকার লেনদেন। সিবিআইয়ের দাবি, ২০২২-এর ১৬ ফেব্রুয়ারি থেকে ১১ এপ্রিল, এই ২ মাসে প্রবীরের একটি অ্যাকাউন্টেই ঢুকেছিল ১ কোটি ৪২ লক্ষ ৩০ হাজার টাকা।তৃণমূল বিধায়কের প্রাক্তন আপ্ত সহায়কের আরেকটি অ্যাকাউন্টে ৬১ লক্ষ ৯৯ হাজার টাকা ঢুকেছিল। কী কারণে প্রবীর কয়ালের অ্যাকাউন্টে এই বিপুল পরিমাণ টাকা ঢুকল, তা খতিয়ে দেখছে সিবিআই। সূত্রের খবর, এর পাশাপাশি, কেন্দ্রীয় গোয়েন্দাদের নজরে বিধায়ক তাপস সাহার ৪টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সিবিআইয়ের অনুমান, আপ্ত সহায়ককে সামনে রেখে বকলমে নিয়োগ দুর্নীতির চক্র ফেঁদে বসেছিলেন তাপসই। এ নিয়ে আরও তথ্য জানতে রাজ্য দুর্নীতিদমন শাখার তদন্তকারী অফিসারদের সঙ্গেও সিবিআই আধিকারিকদের কথা বলার সম্ভাবনা রয়েছে।

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • Job Scam : সিবিআইয়ের স্ক্যানারে তাপস সাহা ও তাঁর প্রাক্তন আপ্ত সহায়কের ব্যাঙ্ক অ্যাকাউন্ট

TRENDING VIDEOS

সনিয়া গান্ধীর আত্মজীবনীর বই-প্রকাশ অনুষ্ঠানে অভিষেক, কটাক্ষ মুখ্যমন্ত্রীর34 Minutes ago

"স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হবে, কোনও রাজনীতিকরণ হবে না", বললেন মুখ্যমন্ত্রী41 Minutes ago

কেন সাংসদ পদ খারিজ নয়? ২৪ নভেম্বরের মধ্যে দিতেই হবে জবাব1 Hour ago

মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে তলব করল NIA1 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন