Tapas Saha: সিবিআই হানার পরেই দলের প্রতি অভিমানী তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা | ABP Ananda LIVE
বাড়িতে সিবিআই হানার পরেই দলের প্রতি অভিমানী তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা (Tapas Saha) । বিধায়কের আক্ষেপ, দল পাশে দাঁড়ায়নি, কেউ যোগাযোগও করেনি । বিধায়কের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাত তাঁর মাথার ওপর রয়েছে, অভিষেকের ব্যাপারে তিনি কিছু বলতে পারবেন না । পঞ্চায়েত ভোট (Panchayet Election) আসছে, আমার দলকে প্রয়োজন নেই, দলের আমাকে প্রয়োজন হুঙ্কার তেহট্টের বিধায়কের । তাপসের দাবি, এত তল্লাশিতেও তাঁর বাড়িতে সোনা, টাকা কিছুই মেলেনি