Tarakeswar News: বউবাজার, সল্টলেকের পর এবার তারকেশ্বর, ফের গণপিটুনিতে মর্মান্তিক মৃত্যু হল যুবকের

ABP Anannda LIVE: ফের চোর সন্দেহে যুবককে পিটিয়ে মারার অভিযোগ। বাংলায় ৪ দিনে ৫ জনকে পিটিয়ে খুন।  ভয়াবহ। নৃশংস। মধ্যযুগীয় বর্বরতা বললেও কম বলা হয়। বউবাজার, সল্টলেক, ঝাড়গ্রাম, পাণ্ডুয়ার পর এবার তারকেশ্বর। ফের গণপিটুনিতে মর্মান্তিক মৃত্যু হল যুবকের। শুধু তাই নয়, যে অভিযোগে গণপিটুনি, সেই অভিযোগও মিথ্যে বলেই ইঙ্গিত দিচ্ছে ঘটনাক্রম। রবিবার  চোর সন্দেহে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল আত্মীয়দের বিরুদ্ধে। মৃতের নাম বিশ্বজিৎ মান্না। বিশ্বজিতের পরিবারের অভিযোগ, তাঁর আত্মীয় বিকাশ সামন্তর বাড়ি থেকে ৫০ হাজার টাকা চুরি হয়েছে বলে দাবি করে তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়।মৃতের পরিবারের দাবি, রবিবার রাতে বছর ২৩ এর  বিশ্বজিৎকে  যুবককে তুলে নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদের নামে চলে বেধড়ক মারধর চলে। পরে গুরুতর জখম যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola