Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

Continues below advertisement

Tarapith Fire News: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। শ্রাবণ মাসের সোমবারের পুণ্য তিথি উপলক্ষে অনেকেই ছিলেন ওই হোটেলে। ভোররাতে হোটেলের রিসেপশনে প্রথমে আগুন লাগে। ভোররাতে হোটেলের বেশিরভাগ আবাসিক ঘুমন্ত অবস্থায় ছিলেন। আচমকা আগুন লেগে যাওয়ায় হোটেলের আবাসিকরা আতঙ্কিত হয়ে পড়েন। শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায় বলে প্রাথমিক অনুমান দমকলের। আগুন নিয়ন্ত্রণে এলেও অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ। দমকলকর্মীদের কথায়, হোটেলে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না এমনটা নয়। জানা যাচ্ছে, হোটেলের পিছনের গেটে তালা বন্ধ ছিল। কীভাবে উদ্ধার? কী অবস্থা? বিস্তারে জানালেন পুলিশ।  
এদিকে, বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা। মন্দিরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তত ৭ পুণ্যার্থীর মৃত্যু, আহত অন্তত ৬ । শ্রাবণ মাসের সোমবার উপলক্ষে মন্দিরে জড়ো হয়েছিলেন প্রচুর পুণ্যার্থী। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরপর মৃত্যুর জেরে গোটা মন্দির চত্বরে প্রাণভয়ে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। ধাক্কাধাক্কিতে ব্যারিকেড ভেঙে যায়, বেশ কয়েকজন আহত হয়েছেন। বিদ্যুৎ স্তম্ভে কোনও বিদ্যুৎসংযোগ ছিল না, দাবি জেলাশাসকের।  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola