Tarapith: পঞ্চ উপাচারে মঙ্গলারতি, মাকে দেওয়া হয় শীতল ভোগ, তারাপীঠে সাড়ম্বরে তারা মায়ের পুজো | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: রাজ্যজুড়ে শক্তির আরাধনা। তারাপীঠে শক্তির আরাধনা চলছে। রীতি মেনে শুরু পুজো। আলোর মালায় সেজেছে গোটা মন্দির। পুণ্যার্থীদের ভিড়ে সরগরম মন্দির চত্বর। সকালে স্নানের পর দেবীর শিলাব্রহ্মময়ী মূর্তিকে রাজবেশে সাজিয়ে তোলা হয়। চুনরি পরিয়ে সাজানো হয় মাকে। এরপর পঞ্চ উপাচারে মঙ্গলারতি এবং নিত্যপুজো। মাকে দেওয়া হয় শীতল ভোগ। নিবেদন করা হয় মিষ্টি, ফল ও মিছরি ভেজানো জল। রাতে মায়ের ডাকের সাজ।
৫১ পীঠের অন্যতম নলহাটির নলাটেশ্বরী (Nalateshwari Temple)। কথিত আছে, এখানে সতীর গলার নলি বা কণ্ঠনালি পড়েছিল। মায়ের আদেশেই ব্রাহ্মণী নদীর তীরে ললাট পাহাড়ের নিচে দেবী নলাটেশ্বরীর মন্দির স্থাপিত হয়। জঙ্গল ঘেরা ছোট্ট টিলার এক প্রান্তে রয়েছেন দেবী নলাটেশ্বরীর মন্দির। মা এখানে ত্রিনয়নী। কালী পুজোর দিন দূর-দূরান্ত থেকে ভিড় করেছেন ভক্তরা।
সারাবছর দুর্গা রূপে পূজিতা হলেও কালী পুজোর দিন লাভপুরের ফুল্লরা দেবীর পুজো হয় কালী রূপে। কথিত আছে, এখানে মায়ের নিম্ন ওষ্ঠ পড়েছিল। ভক্তদের বিশ্বাস, আজকের দিনে মায়ের কাছে প্রার্থনা করলে, মনোস্কামনা পূর্ণ হয়। কালী পুজোর দিন দূর-দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন দেবী ফুল্লরার মন্দিরে।