Tarun Majumdar : ' বাংলা সিনেমা যতদিন থাকবে, ততদিন পরিচালক তরুণ মজুমদারকে মনে রাখবে মানুষ '
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Jul 2022 02:20 PM (IST)

' বাংলা সিনেমা যতদিন থাকবে, ততদিন পরিচালক তরুণ মজুমদারকে মনে রাখবে মানুষ ' শোকজ্ঞাপন অভিনেতা আবির চট্টোপাধ্যায়ের।
প্রয়াত পরিচালক তরুণ মজুমদার। বয়স হয়েছিল ৯১ বছর। ১৪ জুন থেকে ভর্তি ছিলেন এসএসকেএমে। অবস্থার অবনতি হওয়ায় গতকাল বর্ষীয়ান পরিচালককে ভেন্টিলেশনে রাখা হয়। আজ সকাল ১১টা ১৭ মিনিটে জীবনাবসান।