Tathagata Roy : 'পদক্ষেপ না করলে, তৃণমূল বিরোধী ভোট বামেদের দিকে চলে যাবে', আশঙ্কা প্রকাশ তথাগত রায়ের
২০২১-এ দুর্নীতিবাজদের দলের দায়িত্ব দেওয়া হয়েছিল। আগামী দিনে নির্বাচনের কাজের বাইরে রাখতে হবে চোর, বদমাশদের। কর্ণাটকের ভোট ফলাফল তুলে ধরে, বঙ্গ বিজেপিকে সতর্ক করলেন তথাগত রায়। পদক্ষেপ না করলে, তৃণমূল বিরোধী ভোট বামেদের দিকে চলে যাবে বলে আশঙ্কা প্রকাশ করলেন, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি।