Teacher Transfer:জলপাইগুড়ির শিক্ষক বদলি মামলায় সিবিআই তদন্ত নিয়ে সিঙ্গল বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Aug 2022 12:40 PM (IST)

জলপাইগুড়ির শিক্ষক বদলি মামলায় সিবিআই তদন্ত নিয়ে সিঙ্গল বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ। অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ। ৪ সপ্তাহের জন্য অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ। ‘৫ বছরের মধ্যে একাধিকবার বদলির নির্দেশ কীভাবে?’, প্রশ্ন তুলে সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজ সেই নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ।