Recruitment Scam: চাকরি দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্য়ায়, স্বীকার করে নিলেন শিক্ষিকা স্বয়ং | ABP Ananda LIVE
ABP Ananda | 28 Feb 2023 08:51 AM (IST)

আন্দোলন করাতেই মিলেছিল চাকরি। চাকরি দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্য়ায় (Partha Chatterjee)। আদালতে দাঁড়িয়ে, নিজের নিয়োগে বেনিয়মের কথা স্বীকার করে নিলেন শিক্ষিকা স্বয়ং। কমিশনকে শিক্ষিকার চাকরির সুপারিশ বাতিল করার নির্দেশ দিয়েছেন বিচারপতি (Justice)। পাশাপাশি, এমন ঘটনা আরও রয়েছে কি না তা-ও খতিয়ে দেখতে বলেছেন তিনি।