Maulana Abul Kalam University: মৌলানা আবুল কালাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ঘিরে শিক্ষকদের বিক্ষোভ | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: মৌলানা আবুল কালাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ঘিরে শিক্ষকদের বিক্ষোভ। মেয়াদ শেষের পরেও পদে থেকে বেআইনি কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ। বিক্ষোভকারীরা সবাই বেআইনিভাবে নিয়োগ, পাল্টা বিস্ফোরক দাবি উপাচার্যের ।

 উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি থেকে বিরাম নেই এখনও। আজ ফের ভারী থেকে অতি ভারী বর্ষণের (Heavy to very heavy rain forecast  ) পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। আজ ২৬ জুন কমলা সতর্কতা এবং ৩০ জুন অবধি হলুদ সতর্কতা জারি করল হাওয়া অফিস (West Bengal Weather Update)।

আবহাওয়া দফতর জানিয়েছে, আজ ২৬ জুন দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণের কমলা সতর্কতা রয়েছে। আজ ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুরেও। পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে দুই দিনাজপুর এবং মালদায়। ৩০ থেকে ৪০ কিমি বেগে প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola