Weather Update: শীতের পথে বাধা উত্তুরে হাওয়া, রাজ্যে ফের বাড়ল তাপমাত্রা
ABP Ananda | 30 Nov 2022 10:37 AM (IST)

উত্তুরে হাওয়া বাধা পাওয়ায় ডিসেম্বরের শুরুতে শীতের আমেজ কার্যত উধাও। গত কয়েকদিনে ৫ ডিগ্রি বাড়ল তাপমাত্রা। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। কলকাতার পাশাপাশি, জেলাতেও পারদ ঊর্ধ্বমুখী। সকাল-সন্ধেয় শীতভাব উধাও। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার থেকে ফের নামবে তাপমাত্রা। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে শীতের আমেজ ফিরতে পারে।