Nandigram: মুখ্যমন্ত্রীর প্রচারের জন্য নন্দীগ্রামে যুদ্ধকালীন তৎপরতায় তৈরি হল হেলিপ্যাড
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 07 Mar 2021 10:27 PM (IST)

প্রচারের জন্য হেলিকপ্টারে চেপে নন্দীগ্রাম (Nandigram) পৌঁছবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই জন্য ইতিমধ্যেই নন্দীগ্রামে তৈরি হয়েছে একটি অস্থায়ী হেলিপ্যাড। সেখানে ড্রাইরানের জন্য পৌঁছেছে একটি হেলিকপ্টার। এই কপ্টারে চেপেই নন্দীগ্রাম যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার যুদ্ধকালীন তৎপরতায় হেলিপ্যাড তৈরির কাজ শেষ হয়েছে। এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়ের থাকার জন্য নন্দীগ্রামে একটি বাড়ি ভাড়া নেওয়া হয়েছে।