Howrah: তমলুকের পর এবার হাওড়ার বাগনানে গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিল ঘিরে উত্তেজনা |ABPAnandaLive

Howrah: তমলুকের (Tamluk) পর এবার হাওড়ার (Howrah) বাগনানে গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিল ঘিরে উত্তেজনা ছড়াল। চাকরিপ্রার্থীদের লং মার্চ (Long march) বাগনান থেকে আমতার দিকে এগোনোর সময়, পুলিশ বাধা দেয়। প্রতিবাদে বাগনান-আমতা রোডে বসে বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা। এরপর ফের মিছিল এগোতে শুরু করে। গতকাল তমলুকেও গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের লং মার্চকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। তমলুকে মাতঙ্গিনী হাজরার জন্মভিটে হোগলা থেকে শুরু হয়ে আগামীকাল ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির কাছে লং মার্চ শেষ হবে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola