Terrorist : জেহাদি কার্যকলাপের অভিযোগ, দ্বিতীয় হুগলি সেতু থেকে ধাওয়া করে গ্রেফতার ২ সন্দেহভাজন জঙ্গি
জঙ্গি-যোগের অভিযোগ, দ্বিতীয় হুগলি সেতু থেকে ধাওয়া করে গ্রেফতার। জেহাদি কার্যকলাপের অভিযোগে টিকিয়াপাড়ায় ২ সন্দেহভাজন জঙ্গি গ্রেফতার। দ্বিতীয় হুগলি সেতু থেকে ধাওয়া করে গ্রেফতার করল কলকাতা পুলিশের এসটিএফ। 'আগ্নেয়াস্ত্র জোগাড়ের ছক ছিল ধৃত ২ সন্দেহভাজন জঙ্গির', খিদিরপুরে গোপন বৈঠকের ছক ছিল ধৃতদের, দাবি এসটিএফ সূত্রে। ধৃত মহম্মদ সাদ্দাম আলিয়া বিশ্ববিদ্যালয়ের এমটেকের ছাত্র। জেহাদি কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার সায়াদ আহমেদ ।
১৯ জানুয়ারি পর্যন্ত ধৃত ২ জনের পুলিশ হেফাজত।
Tags :
Police ABPAnandaLive BanglaNewsLive ABPAnandaBengaliNews ABPAnandaDigital Terrorist ABPAnanda BanglaNews Terroristarrested