TET: মিলল না সমাধান সূত্র! গভীর রাতেও অবস্থানে চাকরিপ্রার্থীরা | Bangla News
ABP Ananda | 18 Oct 2022 01:21 AM (IST)

TET উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ঘিরে সপ্তাহের প্রথম দিন উত্তাল হয়ে উঠল সল্টলেক করুণাময়ী। প্রাথমিক শিক্ষা পর্ষদের দফতরের সামনে দুপুর থেকে টানা অবস্থান-বিক্ষোভে বসেন আন্দোলনকারীরা।