TET Notification: পুজোর আগেই প্রাথমিকে টেটের বিজ্ঞপ্তি প্রকাশ, কবে থেকে হবে পরীক্ষা?
abp ananda | 26 Sep 2022 05:50 PM (IST)

১১ ডিসেম্বর প্রাথমিকে টেটের পরীক্ষা। পুজোর আগেই প্রাথমিকে টেটের বিজ্ঞপ্তি প্রকাশ। প্রায় ১১ হাজার শূন্যপদে নিয়োগের জন্যও বিজ্ঞপ্তি জারি হবে পুজোর আগে। এই নিয়োগের জন্য অতীতে যাঁরা টেট উত্তীর্ণ, তাঁরাই আবেদন করতে পারবেন। প্রাথমিকে ট্রেনিং থাকলেও আবেদন করতে পারবেন নিয়োগের জন্য। এবার থেকে প্রতিবছর প্রাথমিক টেটে পরীক্ষা হবে। বছরে দুবার নিয়োগের পরিকল্পনা।