Recruitment Scam: কীভাবে চাকরি ? CBI জিজ্ঞাসাবাদের মুখে টেট-অনুত্তীর্ণ শিক্ষকরা।ABP Ananda Live
নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথম সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখে টেট-অনুত্তীর্ণ শিক্ষকরা। সূত্রের খবর, রাজ্যের সমস্ত জেলা থেকে ২০১৪-র টেট-অনুত্তীর্ণ অথচ চাকরি করছেন এমন শিক্ষকদের তালিকা প্রস্তুত করা হয়েছে। এবার সেই সমস্ত শিক্ষকদের বয়ান রেকর্ড শুরু করেছে সিবিআই। সূত্রের খবর, গত দু’দিনে চার জেলার একাধিক শিক্ষকের বয়ান রেকর্ড হয়েছে। টেট পাস না করেও কীভাবে চাকরি পেলেন? তা জানতেই চলছে জিজ্ঞাসাবাদ। সিবিআই সূত্রে দাবি, তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। কেউ দাবি করেছেন, সরাসরি যোগাযোগ করেছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদে। জেলার মধ্যস্থতাকারীর মাধ্যমে তৈরি হয়েছিল যোগাযোগ। টেট-অনুত্তীর্ণ শিক্ষকদের একাংশকে জিজ্ঞাসাবাদে বিস্ফোরক তথ্য মিলেছে বলে দাবি সিবিআইয়ের।
Tags :
Bangla News Bangla News Live ABP Ananda Digital CBI ABP Ananda Recruitment Scam ABP Ananda Live TET ABP Ananda Bengali News