Calcutta High Court: 'বিক্ষোভকারীদের পশে নেই বার অ্যাসোসিয়েশন,' জানালেন বিশ্বব্রত বসু মল্লিক
বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসের সামনে বিক্ষোভে নিন্দার ঝড়। 'বিক্ষোভকারীদের পশে নেই বার অ্যাসোসিয়েশন', জানালেন বার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিশ্বব্রত বসু মল্লিক। প্রধান বিচারপতিকে চিঠি বার অ্যাসোসিয়েশনের সম্পাদকের । বার অ্যাসোসিয়েশন চায় আইনজীবী ও বিচারপতিদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকুক'বিচারপতি বলেন, আমার অনুরোধ, আদালতের সম্মান নষ্ট করবেন না। শুধুমাত্র আমার এজলাস নয়, অন্য কোনও বিচারপতির এজলাসের সামনে যাতে এই ঘটনা না ঘটে সেদিকে নজর দিন। অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলার ক্ষেত্রে প্রয়োজনীয় নির্দেশ দিতে হবে। মন্তব্য করেন বিচারপতি রাজাশেখর মান্থা।
Tags :
Calcutta High Court ABP Ananda ABPAnandaLive BanglaNewsLive ABPAnandaBengaliNews ABPAnandaDigital ABPAnanda BanglaNews Bangla News Abp Ananda Live Justice Rajasekhar Mantha