Sheikh Shahjahan: বিশাল কেন্দ্রীয় বাহিনী নিয়ে পৌঁছল শেখ শাহজাহানের বাড়িতে সিবিআই টিম। ABP Ananda Live
ABP Ananda | 08 Mar 2024 01:58 PM (IST)

West Bengal News: সন্দেশখালির (Sandeshkhali Incident) আকুঞ্জিপাড়ায় শেখ শাহজাহানের বাড়িতে সিবিআই (CBI) টিম। বিশাল কেন্দ্রীয় বাহিনী নিয়ে পৌঁছল সিবিআই টিম। সিএফএসএল টিমকে ফরেন্সিক পরীক্ষার জন্য নিয়ে ঢুকল সিবিআই। গতকালই শেখ শাহজাহানের বাড়ির আশপাশ ঘুরে দেখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যেখানে ইডি এবং সিআরপিএফ-এর ওপর হামলা হয়েছিল সেই জায়গাও ঘুরে দেখেন তাঁরা। কেন্দ্রীয় তদন্তকারীরা ঘুরে দেখেন শেখ শাহজাহান মার্কেটও। ABP Ananda Live