RG Kar News: চার সপ্তাহের মধ্য়ে সিবিআইকে পরবর্তী রিপোর্ট পেশের নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: সুপ্রিম কোর্টে আর জি কর মামলার তদন্ত নিয়ে স্টেটাস রিপোর্ট দিল সিবিআই। চার সপ্তাহের মধ্য়ে তাদের পরবর্তী রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। বৃহস্পতিবারের শুনানিতে এক আইনজীবী বাংলা থেকে মামলা সরানোর প্রসঙ্গও তুললে, তা খারিজ করে দেন প্রধান বিচারপতি। এদিনই প্রধান বিচারপতি হিসেবে শেষবার এই মামলা শুনলেন ডি ওয়াই চন্দ্রচূড়। রবিবার তিনি অবসর নিচ্ছেন।
আরও খবর..
আর জি করকাণ্ডের আবহেই ঝাড়গ্রাম মেডিক্যালের ডাক্তারের রহস্যমৃত্যু। বেসরকারি লজে উদ্ধার অ্যানাস্থেশিষ্ট দীপ্র ভট্টাচার্যের দেহ। দেহের পাশে উদ্ধার সিরিঞ্জ, ওষুধ। মৃত্যুর আগে স্ত্রীকে পাঠানো মেসেজে মানসিক টানাপোড়েন, ডাক্তারদের গ্রুপে থ্রেট কালচারের উল্লেখ। স্বজনপোষণে বিশ্বাসীরা সন্দীপ ঘোষের থেকে কম নয়। মেসেজে উল্লেখ দীপ্রর।
সন্দেশখালি নিয়ে ফিরহাদের কটাক্ষ, তীব্র আক্রমণে শুভেন্দু। 'সন্দেশখালির পরাজিত বিজেপি প্রার্থী রেখা পাত্রকে কটাক্ষ। একজন মহিলাকে নিয়ে কুরুচিকর শব্দ ব্যবহার করেছেন ফিরহাদ হাকিম। শুধু একজন নন, পুরো সম্প্রদায়কেই অপমান করেছেন মমতা-মন্ত্রিসভার মন্ত্রী', প্রধানমন্ত্রীকেও অসম্মান করার অভিযোগে সোশ্য়াল মিডিয়ায় পোস্ট শুভেন্দু অধিকারীর