Ananda Sakal ii: দিদির দূত হয়ে যাওয়া, তৃণমূলের জনপ্রতিনিধিদের ঘিরে সাধারণ মানুষের ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত। ABP Ananda Live

দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে, দিদির দূত হয়ে যাওয়া, তৃণমূলের জনপ্রতিনিধিদের ঘিরে সাধারণ মানুষের ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত। গ্রামে ঢুকবেন না নেতা-মন্ত্রীরা, এবার মালদায় দেওয়াল লিখনে প্রতিবাদ গ্রামবাসীদের। দিদির দূত ও নেতা-মন্ত্রীদের এই পাড়ায় ঢোকা নিষেধ বলে লেখা হল দেওয়ালে।  গ্রামবাসীদের অভিযোগ, 
বেহাল রাস্তা, পরিশ্রুত পানীয় জলের বারবার দাবি জানালেও, কোনও লাভ হয়নি। বিজেপির ষড়যন্ত্র, বলে অভিযোগ করেছে তৃণমূল। দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতা-মন্ত্রীদের কেন ঢুকতে দেবেন গ্রামবাসীরা? পাল্টা কটাক্ষ বিজেপির। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola