Coronavirus: রাজ্যে একই দিনে দুই করোনা আক্রান্তের মৃত্যু, ফের বাড়ল উদ্বেগ

রাজ্যে একই দিনে দুই করোনা আক্রান্তের মৃত্যু হল। দমদমের ৮০ বছরের বৃদ্ধের পর, এবার খড়দার বাসিন্দা ৯২ বছরের বৃদ্ধার মৃত্যু হল বেলেঘাটা আইডি হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, বৃহস্পতিবার ব্যারাকপুরের বেসরকারি হাসপাতাল থেকে বৃদ্ধাকে রেফার করা হয় বেলেঘাটা আইডি-তে। করোনা পজিটিভ ও বাধর্ক্যজনিত একাধিক অসুখে ভুগছিলেন বৃদ্ধা। ক্রিটিক্যাল কেয়ার ভর্তি থাকাকালীন গতকাল তাঁর মৃত্যু হয়। এই নিয়ে চলতি মাসে বেলেঘাটা আইডি-তে ৩ করোনা আক্রান্তের মৃত্যু হল। এই মুহূর্তে করোনা আক্রান্ত আরও ৫ জন সঙ্কটজনক অবস্থায় বেলেঘাটা আইডি-তে ভর্তি রয়েছেন। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola