Purba Medinipur: মিড ডে মিলের রান্নাঘরে ঢুকে পড়ল কুকুর | ABP Ananda

1. গতকালের পর আজ ফের উত্তপ্ত ভাঙড় (Bhangar) । ভাঙড় থেকে ফের ব্যাগ ভর্তি বোমা উদ্ধার । তৃণমূল নেতা (TMC Leader) আরাবুল ইসলামের (Arabul Islam) বাড়ির অদূরে বোমা উদ্ধার । ভাঙড়ে বোমা উদ্ধারের ঘটনায় গ্রেফতার ৩ । ধৃত ৩ জনই তাঁদের দলের কর্মী, দাবি আইএসএফের (ISF) ।ধৃতদের কাছ থেকে মিলেছে আগ্নেয়াস্ত্র, দাবি পুলিশের । 

2.নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত যুব তৃণমূল নেতা(Tmc Leader) কুন্তল ঘোষকে (Kuntal Ghosh) জেরা করে ইডির হাতে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। ইডি সূত্রে দাবি, কুন্তল ঘোষ জেরায় জানিয়েছেন, তৃতীয় এক ব্যক্তি চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছেন। বিনিময়ে কুন্তল ১০% কমিশন নিয়েছেন। এই তৃতীয় ব্যক্তি কে? জানতে চাইছেন ইডি আধিকারিকরা। ইডি সূত্রে দাবি, প্রাইমারির নিয়োগপত্রের জন্য ১০ কোটি ৪৮ লক্ষ টাকা এবং আপার প্রাইমারির নিয়োগ পত্রের জন্য ৩ কোটি ৩০ লক্ষ ৬০ হাজার টাকা তোলা হয়। এমনকী, ২০১৪ সালের টেটে পাস করানোর জন্যও ৩ কোটি ২৩ লক্ষ ৫০ হাজার টাকা নেওয়ার তথ্য প্রমাণ মিলেছে।নবম দশম, একাদশ দ্বাদশ ছাড়াও গ্রুপ সি ও গ্রুপ ডি-তে নিয়োগের জন্যও বেআইনিভাবে টাকা নেওয়া হয়েছে বলে ইডি সূত্রে দাবি। সম্প্রতি হুগলির এই যুব তৃণমূল (TMC) নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন, পর্ষদের অপসারিত সভাপতি ও জেলবন্দি তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য-ঘনিষ্ঠ তাপস মণ্ডল। তিনি দাবি করেছিলেন, টেট পাস থেকে শুরু করে চাকরি দেওয়ার নামে ১৯ কোটির বেশি টাকা নিয়েছেন কুন্তল ঘোষ।

3.পঞ্চায়েত প্রধানের অফিসে তাঁর চেয়ারে বসেই দলীয় কর্মসূচি তৃণমূল (TMC) ব্লক সভাপতির!ব্লক সভাপতির পাশেই বসে তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা । সোশাল মিডিয়ায় ভাইরাল পশ্চিম মেদিনীপুরের (West medinipur)পাঁচখুড়ির ১ নম্বর পঞ্চায়েত অফিসের ছবি । সরকারি দফতর তৃণমূলের (Tmc) পার্টি অফিসের জন্য লিজ দেওয়া হয়েছে, খোঁচা বিজেপির । সম্মানীয় ব্যক্তি, তাই চেয়ার ছেড়েছেন, বিতর্কের মুখে সাফাই পঞ্চায়েত প্রধানের । দলীয় কর্মসূচির অঙ্গ হিসেবে কাজকর্ম খতিয়ে দেখতে গিয়েছিলেন, দাবি ব্লক সভাপতির । প্রধানের চেয়ারে কেউ বসেননি, পাশেই রাখা ছিল, দাবি তৃণমূলের জেলা সভাপতির । 

4.মিড ডে মিলের (Middaymeal) খিচুড়িতে টিকটিকি পড়ার অভিযোগের পর এবার রান্নাঘরে ঢুকে পড়ল কুকুর। ঘটনাস্থল সেই পাঁশকুড়া! সারপ্রাইজ ভিজিটে গিয়ে ভর্ৎসনা করে রাঁধুনিদের সরিয়ে দেওয়ার নির্দেশ দিলেন জেলাশাসক(District Magistrate)।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola