RG Kar Death: 'মেয়ের ওপর অত্য়াচার করে খুন করা হয়েছে', অভিযোগ মৃতার বাবার। ABP Ananda Live

ABP Ananda Live: আরজি কর মেডিক্যালে মহিলা চিকিৎসকের রহস্যমৃত্যু। মৃত মহিলা চিকিৎসকের বাবা ও মায়ের সঙ্গে ফোনে কথা মুখ্যমন্ত্রীর। 'ঘটনা খুবই বেদনাদায়ক', পরিবারকে সমবেদনা জানিয়ে বললেন মুখ্যমন্ত্রী। 'যথাযথ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে'। মৃত মহিলার বাবা ও মা-কে আশ্বাস মুখ্যমন্ত্রীর, সূত্রের খবর। 'পরে মৃত মহিলা চিকিৎসকের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলবেন'। মৃত মহিলা চিকিৎসকের পরিবারকে আশ্বাস মুখ্যমন্ত্রীর, খবর সূত্রের।

আরজি কর মেডিক্যালে মহিলা চিকিৎসকের রহস্যমৃত্যু। নাইট ডিউটিতে থাকা পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি ডাক্তারের রহস্যমৃত্যু। সকালে জরুরি বিভাগের চারতলার সেমিনার হলে দেহ উদ্ধার। মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা, তদন্তে পুলিশ। 'রাত দুটোয় ডিনার করেন ওই চিকিৎসক, বিশ্রাম নিতে যান সেমিনার রুমে'। পোশাক অবিন্যস্ত, দেহে আঘাতের চিহ্ন ছিল, দাবি পড়ুয়াদের একাংশের। দেহ এখনও নামাতে দেননি পড়ুয়ারা । মহিলা ডাক্তারের মৃত্যুর প্রতিবাদে কর্মবিরতিতে আরজি কর মেডিক্যালের পিজিটি-রা। ৫ সদস্যের তদন্ত কমিটি গড়ল হাসপাতাল কর্তৃপক্ষ। ময়নাতদন্তের জন্য গড়া হয়েছে ৩ সদস্যের কমিটি। ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত দাবি পড়ুয়াদের। মৃত্যু রহস্যের জট খুলতে হাসপাতালে সিপি ও ফরেন্সিক। হাসপাতালে গেলেন স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম।

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola