Governor: প্রেস সচিব শেখর বন্দ্যোপাধ্যায়কে অব্যাহতি দিলেন রাজ্যপাল | ABP Ananda LIVE

প্রধান সচিব নন্দিনী চক্রবর্তীর পরে এবার প্রেস সচিব শেখর বন্দ্যোপাধ্যায়কে অব্যাহতি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন সূত্রে এর কোনও কারণ ব্যাখ্যা করা হয়নি। তবে প্রেস সচিবের অব্যাহতির নেপথ্যে নবান্ন-রাজভবন সংঘাতের ছায়া দেখছে ওয়াকিবহাল মহল। কারণ, প্রধান সচিব নন্দিনী চক্রবর্তীকে সরানোর প্রেক্ষাপটে, রাজভবনের সঙ্গে রাজ্য সরকারের টানাপোড়েন চলেছিল। শুধু তাই নয়। বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ, বিশ্ববিদ্যালয়গুলির অর্থনৈতিক সংক্রান্ত বিষয়ে রিপোর্ট চেয়ে পাঠানো, পঞ্চায়েত ভোটে অশান্তির প্রেক্ষাপটে কোচবিহার থেকে ক্যানিং ছুটে যাওয়া - যাবতীয় ইস্যুতে রাজভবনের সঙ্গে শাসকপক্ষের সংঘাত সামনে এসেছে। এবার রাজ্যপাল তাঁর প্রেস সচিবের পদ থেকে রাজ্য সরকার মনোনীত আধিকারিককে অব্যাহতি দেওয়ায় নতুন জল্পনা শুরু হয়েছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola