Rishra Violance: দফায় দফায় অশান্ত রিষড়া, হিংসা বন্ধে কড়া বার্তা রাজ্যপালের। ABP Ananda Live
ABP Ananda | 04 Apr 2023 05:24 PM (IST)

দফায় দফায় অশান্ত রিষড়া, ঘটনাস্থলে গিয়ে হিংসা বন্ধে কড়া বার্তা রাজ্যপালের। জিও ওউর জিনে দো, অশান্ত রিষড়ায় গিয়ে কড়া বার্তা রাজ্যপালের। 'পরিস্থিতি পর্যালোচনা করতে এখানে এসেছি'। 'দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে'। 'যারা শান্তিভঙ্গ করেছে, তাদের বরদাস্ত নয়'। 'শান্তিপ্রতিষ্ঠা করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ করা হবে'। 'বাংলায় দীর্ঘদিন ধরে এই ধরনের রাজনীতির দুর্বৃত্তায়ন চলছে''এবার তার শেষ হওয়া প্রয়োজন'।'সবাইকে একজোট হয়ে এই নৈরাজ্যকে উৎখাত করতে হবে'
'ব্রেক ইন্ডিয়া ব্রিগেডকে প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারত রোখার চেষ্টা করছে', 'একই ভাবে আত্মনির্ভর বাংলাও অশুভ শক্তির বিনাশ করবে', 'শান্তি প্রতিষ্ঠা হবেই, অপরাধীরা গরাদের পিছনে যাবে'। রিষড়ায় পৌঁছে বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস