RG Kar News: জেনারেল বডি বৈঠকের মাধ্যমেই ভবিষ্যতের আন্দোলনের গতিমুখ ঠিক করবে জুনিয়র ডাক্তাররা | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: আর জি কর-কাণ্ডের প্রতিবাদে, জুনিয়র ডাক্তারদের অভূতপূর্ব আন্দোলন দেখেছে বাংলা। একমাসব্য়াপী সেই আন্দোলনের কাছেই, সোমবার নতিস্বীকার করতে হয়েছে রাজ্য় সরকারকে। কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে বিনীত গোয়েলকে সরিয়ে সেই জায়গায় মনোজ ভার্মাকে বসালেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। ডিসি নর্থ অভিষেক গুপ্তকে সরানো হল EFR এর সেকেন্ড ব্য়াটেলিয়ানের CO পদে।

আরও খবর..

শুধুমাত্র কলকাতার পুলিশ কমিশনার এবং ডিসি নর্থ-কেই নয়। জুনিয়র চিকিৎসকদের লাগাতার আন্দোলনের জেরে শেষ পর্যন্ত রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে একাধিক রদবদল করল সরকার। জুনিয়র ডাক্তারদের দাবি মতো সরিয়ে দেওয়া হল রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্যশিক্ষা অধিকর্তাকে। 

আর জি কর-কাণ্ডের প্রতিবাদে, জুনিয়র ডাক্তারদের অভূতপূর্ব আন্দোলন দেখেছে বাংলা। একমাসব্য়াপী সেই আন্দোলনের কাছেই, সোমবার নতিস্বীকার করতে হয়েছে রাজ্য় সরকারকে। কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে বিনীত গোয়েলকে সরিয়ে সেই জায়গায় মনোজ ভার্মাকে বসালেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। ডিসি নর্থ অভিষেক গুপ্তকে সরানো হল EFR এর সেকেন্ড ব্য়াটেলিয়ানের CO পদে। 

 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola