JU Student Death: 'চিঠি লিখেছিলেন ধৃত দীপশেখর দত্ত, চিঠিতে সই করানো হয়েছিল নির্যাতিত পড়ুয়াকে দিয়েই'

যাদবপুরকাণ্ডে চিঠি রহস্যে নতুন মোড়। 'চিঠি লিখেছিলেন ধৃত দীপশেখর দত্ত, চিঠিতে সই করানো হয়েছিল নির্যাতিত পড়ুয়াকে দিয়েই'। দাবি ধৃত দীপশেখরের মায়ের। 'মেন হস্টেলের ১০৪ নম্বর ঘরে ওই ছাত্রকে সামনে বসিয়েই লেখা হয়েছিল চিঠি, জোর করে তাকে দিয়ে সই করানো হয় চিঠিতে'। পুলিশ সূত্রে খবর, মানসিক নির্যাতন করার সময় প্রাক্তনী সৌরভ, মনোতোষ, দীপশেখরের সঙ্গে ছিল আরও অনেকে। পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ ও বিভিন্ন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে অজ্ঞাতপরিচয়দের হদিশ পাওয়ার চেষ্টায় পুলিশ । 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola