West Bengal News: আড়িয়াদহকাণ্ডের ৩ দিনের মাথাতেও অধরা মূল অভিযুক্ত | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: আড়িয়াদহকাণ্ডের ৩ দিনের মাথাতেও অধরা মূল অভিযুক্ত। নতুন করে আরও ২ জনকে গ্রেফতার হলেও এখনও অধরা জয়ন্ত সিংহ। আড়িয়াদহকাণ্ডে ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। খুনের চেষ্টা, গুরুতর আঘাত-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু। আড়িয়াদহে আক্রান্ত মা ও ছেলে এখনও হাসপাতালে ভর্তি।

২০২২-এর রানিগঞ্জে ডাকাতির মামলায় আজ ফের আসানসোল আদালতে তোলা হবে সুবোধ সিং-কে। বিহারের কুখ্যাত গ্যাংস্টারকে হেফাজতে পেতে মরিয়া CID. নতুন ফৌজদারি আইন বদলের প্রতিবাদে সোমবার আসানসোল আদালতে কর্মবিরতির ডাক দেয় বার অ্য়াসোসিয়েশন। আইনজীবীরা না থাকায়, ওই দিন সুবোধের জেল হেফাজত হয়। আজ ওই দুষ্কৃতীকে হেফাজতে 
পেলে অপরাধের প্যান্ডোরা বক্স খুলতে নিয়ে যাওয়া হবে ভবানী ভবনে CID দফতরে। 

আড়িয়াদহকাণ্ডের ৩ দিনের মাথাতেও অধরা মূল অভিযুক্ত। নতুন করে আরও ২ জনকে গ্রেফতার হলেও এখনও অধরা জয়ন্ত সিংহ। আড়িয়াদহকাণ্ডে ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। খুনের চেষ্টা, গুরুতর আঘাত-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু। আড়িয়াদহে আক্রান্ত মা ও ছেলে এখনও হাসপাতালে ভর্তি। 

একের পর এক জায়গায় গুলি। এবার পূর্ব বর্ধমানের কালনায় চায়ের দোকানে গুলি করে খুন করা হল এক ব্যক্তিকে। অপরাধের খাতায় নাম রয়েছে মৃতের, পুরনো শত্রুতার জেরেই খুন, দাবি পুলিশের। আততায়ীরা অধরা। অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। যদিও পুলিশের দাবি, লুঠের নাটক করতে নিজেই গুলি চালান ব্যবসাযী।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola