Demonetization: 'নোটবন্দির আসল পরিকল্পনা সম্পূর্ণ ব্যর্থ', মন্তব্য সুদীপ বন্দ্যোপাধ্যায়ের | Bangla News
ABP Ananda | 08 Nov 2022 08:19 PM (IST)

'সামগ্রিকভাগে নোটবন্দির যে পরিকল্পনা ছিল তা পুরোপুরিভাবে ব্যর্থ। কোনও কালো টাকা উদ্ধার করা যায়নি, উপরন্তু কালো টাকা সাদা হয়েছে।' নোটবন্দির ৬ বছর পূর্তির দিন মন্তব্য সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। এই দিনে সরকারি নীতির মূল উদ্দেশ্য নিয়েই প্রশ্ন উঠল। বাজারে নগদ লেনদেনের পরিমাণ কমানোই ছিল নোটবন্দির অন্যতম উদ্দেশ্য। ডিজিটাল লেনদেন বাড়ানোও ছিল নোটবন্দির উদ্দেশ্য। রিজার্ভ ব্যাঙ্কের তথ্য অনুযায়ী নোটবন্দির পর বাজারে নগদের জোগান বেড়েছে অনেকটাই। গত ২১ অক্টোবর বাজারে নগদের পরিমাণ ছিল ৩০ কোটি ৮৮ লক্ষ কোটি টাকা। নগদের পরিমাণের দিক থেকে এটা নতুন রেকর্ড। নোটবন্দির ফলে অর্থনীতি পুনর্গঠিত হয়েছে, দাবি করেছিল মোদি সরকার। কমেনি কালো টাকা , নগদের উপর নির্ভরশীলতা হ্রাস পায়নি এতটুকু, অভিযোগ বিরোধীদের।