North 24 Parganas: হাড়োয়াজুড়ে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে পড়ল পোস্টার | ABP Ananda LIVE
এবার হাড়োয়াজুড়ে (Haroa) তৃণমূল বিধায়কের বিরুদ্ধে দুর্নীতির (Recruitment Scam) অভিযোগে পোস্টার পড়ল। হাড়োয়া বাস স্ট্যান্ড, মল্লিকপুর (Mullickpur), পিয়ারা এলাকা পোস্টারে ছয়লাপ। পোস্টারে হাড়োয়ার তৃণমূল বিধায়ক । শেখ হাজি নুরুল ইসলামের আপ্ত সহায়কের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে ৬ কোটি টাকা নেওয়ার অভিযোগও তোলা হয়েছে।পোস্টারের নীচে লেখা, আমরা তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ। পোস্টারে তৃণমূল বিধায়কের নামে পঞ্চায়েতের টিকিট বিক্রির নামে কোটি কোটি টাকা নেওয়ার অভিযোগও তোলা হয়েছে। এই নিয়ে হাড়োয়ার তৃণমূল বিধায়ক শেখ হাজি নুরুল ইসলামের প্রতিক্রিয়া । এখনও মেলেনি।