Khidirpur News: খিদিরপুরেও ব্য়ারিকেড দিয়ে বন্ধ করা হল রাস্তা। ABP Ananda Live

ABP Ananda Live: ব্যারিকেডে গ্রিজ লাগাচ্ছে কলকাতা পুলিশ। বিক্ষোভকারীরা যাতে ব্যারিকেডে উঠতে না পারে, তার জন্য গ্রিজ লেপে দিল পুলিশ। হেস্টিংসের কাছে ব্যারিকেডে গ্রিজ লাগাল পুলিশ। হাওড়ামুখী এজেসি বোস রোড বন্ধ। চিড়িয়াখানা ক্রসিংয়ের পর আর যাওয়া যাচ্ছে না হাওড়ার দিকে
নবান্ন অভিযানের আগেই সতর্কতামূলক ব্যবস্থা নিল পুলিশ। সাঁতরাগাছিতে ব্যক্তিগত গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা। সাঁতরাগাছিতে শুধু সরকারি বাস চলাচলেই ছাড়। 

নবান্ন অভিযান ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা পুলিশের। নন্দকুমারে বাসে বাসে চলল তল্লাশি। বিজেপি নেতা শঙ্কর গুছাইতকে আটক করল পুলিশ
আটক মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি শঙ্কর গুছাইত। আজ সকালে মেদিনীপুর স্টেশনে তাঁকে আটক করে কোতোয়ালি থানার পুলিশ। কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির চারপাশেও নিশ্ছিদ্র নিরাপত্তা। চারিদিক ঘিরে দেওয়া হয়েছে গার্ড রেল দিয়ে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola