Group D Rally: গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের বুধবারের মিছিলের রুট বদলে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ
ABP Ananda | 17 May 2023 07:39 AM (IST)

খারিজ হয়ে গেল সিঙ্গল বেঞ্চের রায়। গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের বুধবারের মিছিলের রুট বদলে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। হরিশ মুখার্জি রোড নয়, মিছিল করা যাবে আশুতোষ মুখার্জি রোডে। বিকেল সাড়ে চারটের মধ্যে শেষ করতে হবে মিছিল।