South 24 Paraganas: তিনদিন ধরে লুকোচুরি খেলা শেষ, কুলতলির মৈপীঠে দেখা মিলল রয়্যাল বেঙ্গল টাইগারের | ABP Ananda LIVE
তিনদিন ধরে লুকোচুরি খেলা শেষ, কুলতলির মৈপীঠে দেখা মিলল রয়্যাল বেঙ্গল টাইগারের। আতঙ্ক ছড়িয়ে জঙ্গলে ফিরে গেল রয়্যাল বেঙ্গল। নদীপথে সাঁতরে আজমলমাড়ির জঙ্গলে ফিরে গেল বাঘ। তার আগে বন কর্মীদের দিকে তেড়েও এসেছিল বাঘ, খবর বন দফতর সূত্রে। গত কয়েকদিন ধরেই গ্রামে বাঘের আনাগোনা টের পাচ্ছিলেন গ্রামবাসীরা। লোকালয়ে মিলছিল পায়ের ছাপ, খাঁচার ফাঁদে পা দেয়নি দক্ষিণ রায়।