Weather Update: শীতের দাপুটে ব্য়াটিং, কলকাতাসহ একাধিক জেলায় নেমেছে তাপমাত্রা
ABP Ananda | 12 Dec 2023 11:52 AM (IST)

শীতের দাপুটে ব্য়াটিং, কলকাতা ও জেলায় জেলায় অনেকটাই নেমেছে তাপমাত্রা। পারদের পতনে উত্তরবঙ্গের সঙ্গে পাল্লা দিচ্ছে দক্ষিণবঙ্গ। মঙ্গলবার দার্জিলিংয়ের তাপমাত্রা ৬.৮ ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়ির তাপমাত্রা ১৩.৩ ডিগ্রি, কোচবিহারের তাপমাত্রা ১২.৯ ডিগ্রি। পুরুলিয়ায় পারদ নেমেছে ৯.৮ ডিগ্রিতে, বাঁকুড়ার সর্বনিম্ন তাপমাত্রা ১০.৪ ডিগ্রি সেলসিয়াস বর্ধমানের তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস, মেদিনীপুরে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস। কলকাতাতে আজও পারদ ১৫ ডিগ্রির ঘরে। আবহাওয়া দফতর জানিয়েছে. আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে শীতের স্পেল চলবে। আগামী ২দিনে দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রা আরও একটু নামতে পারে। বুধবারের মধ্য়ে উত্তরবঙ্গের দার্জিলিং ও উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে