Barasat News: চুরি করতে এসে বাধা পেয়ে বৃদ্ধাকে খুন করে চম্পট দিল চোর! ABP Ananda Live
ABP Ananda | 03 Oct 2023 09:27 AM (IST)

Barasat News: চুরি করতে এসে বাধা পেয়ে বৃদ্ধাকে খুন করে চম্পট দিল চোর! বারাসাতে (Barasat) চাঞ্চল্য, রবিবার রাতে খুনের ঘটনা, অনুমান পুলিশের। বাড়িতে একাই থাকতেন ওই বৃদ্ধা। কর্মসূত্রে বৃদ্ধার ছেলে থাকেন পুনেতে (Pune), মেয়ের শ্বশুরবাড়ি বেলঘরিয়ায় (Belgharia)। গতকাল দিনভর যোগাযোগ করতে না পেরে প্রতিবেশীদের খোঁজ নিতে বলেন মেয়ে। পুলিশে খবর দিলে দরজা ভেঙে দেহ উদ্ধার (Body Recover) করা হয়।