Tmc: রেড রোডে তৃণমূল কংগ্রেসের ধর্নামঞ্চেও প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: রেড রোডে তৃণমূল কংগ্রেসের ধর্নামঞ্চেও প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতির সামনেই গোষ্ঠীদ্বন্দ্ব। একে অপরের বিরুদ্ধে স্লোগান, পাল্টা স্লোগান। আজ রেড রোডে হাওড়া জেলার তরফে ধর্না কর্মসূচি ছিল। প্রথমে হাওড়া সদর ও পরে হাওড়া গ্রামীণের পক্ষ থেকে ধর্না কর্মসূচি ছিল। দুপুর তিনটেয় ধর্না কর্মসূচি থাকলেও মঞ্চের দখল নিয়ে নেয় হাওড়া গ্রামীণ নেতৃত্ব। কখনও পুলক রায়ের পক্ষে স্লোগান, কখনও অরূপ রায়ের পক্ষে স্লোগান অনুগামীদের। তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় মঞ্চে উঠতেই গদ্দার স্লোগান। বিক্ষোভের জেরে হাওড়া জেলার ধর্না কর্মসূচি বন্ধ করে দিলেন সুব্রত বক্সী।