Kolkata: তৃণমূল কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়ের বালিগঞ্জ প্লেসের বাড়িতে দুঃসাহসিক চুরি
কলকাতা পুরসভার ৬৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়ের বালিগঞ্জ প্লেসের বাড়িতে দুঃসাহসিক চুরি। দো তলার বারান্দার জানলার কাচ খুলে ঢোকে দুষ্কৃতীরা। নগদ প্রায় ৫০ হাজার টাকা ও সোনার গয়না খোয়া গিয়েছে বলে দাবি তৃণমূল কাউন্সিলরের।