Narayan Goswami: 'অনেকেই আছেন যাঁদের সফটওয়ার আপডেট নেই', মন্তব্য নারায়ণ গোস্বামীর | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: তৃণমূলে নবীন-প্রবীণ বিতর্কে প্রতিদিনই মুখ খুলছেন নতুন নতুন তৃণমূল নেতা। কেউ পুরনো, কেউ নতুন। অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের নেতৃত্বের পক্ষে সওয়াল করা যেমন তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী বললেন, দলের অনেক নেতারই নাকি সফটওয়্য়ার আপডেট নেই! ববি হাকিম আবার বুঝিয়ে দিলেন, দলের রাশ আছে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের হাতেই। এরমধ্য়েই আবার কুণাল ঘোষ বললেন, ''পুরনো চাল ভাতে বাড়ে মমতাদি বলে রেখেছেন। কিন্তু, আমরা মুখে বলব পুরনোদের কথা, আর সঞ্জয় বক্সীর মতো লোকেরা পিছনের সারিতে চলে যাবেন! তাহলে পুরনো বলতে কারা? তাহলে কি পুরনো বলতে তিন-চার জন শুধু, এভাবে হয় নাকি?''