Cow Smuggling: বাসের ভিতর যাত্রী তো নেই-ই, আসনও নেই কোনও, পর্দা ঢাকা বাসের ভিতর গরুর পাল

পর্দা ঢাকা বাসের ভিতর গরুর পাল। পূর্ব বর্ধমানের মেমারির চকদিঘি মোড়ের কাছে একটি গরু বাস থেকে ব্যস্ত জিটি রোডের ওপর ছিটকে পড়ে যেতেই বিষয়টি জানাজানি হয়। স্থানীয়দের সন্দেহ হওয়ায় আটকানো হয় বাস। দেখা যায়, বাসের ভিতর  যাত্রী তো নেই-ই, আসনও নেই কোনও। তার বদলে বাঁধা রয়েছে একপাল গরু। বাস চালক দাবি করেন, বৈধ কাগজ নিয়েই বিহার থেকে হুগলির পাণ্ডুয়ায় নিয়ে যাচ্ছিলেন গরুগুলিকে। প্রশ্ন উঠছে,
এভাবে পর্দা ঢাকা বাসে করে গরু নিয়ে যাওয়া হচ্ছিল কেন? তবে কি ফের সক্রিয় হয়েছে উঠেছে গরু পাচার চক্র? এখনও পর্যন্ত পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের হয়নি। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola