Malda News: মালদার গ্রামে পড়ল পোস্টার হুমকি। ABP Ananda Live
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Jan 2023 12:09 PM (IST)

বেহাল রাস্তার কাজ না হলে, দিদির দূতদের গ্রামে ঢুকতে দেওয়া হবে না। ক্ষোভ, বিক্ষোভের পর এবার সরাসরি হুমকি দিয়ে মালদার গ্রামে পড়ল পোস্টার। টায়ার-জ্বালিয়ে দেখানো হল বিক্ষোভও। গ্রামবাসীদের অভিযোগকে হাতিয়ার করে তৃণমূলকেই আক্রমণ করেছে বিজেপি। পোস্টারের ভাষা রাজনৈতিক। বলেছেন কুণাল ঘোষ।