Tangra: ট্যাংরার ঘটনায় ৩ জন গ্রেফতার, খোঁজ মিলছে না এক বাসিন্দার | ABP Ananda LIVE
ABP Ananda | 17 Mar 2023 05:24 PM (IST)

ট্যাংরার (Tangra) ঘটনায় আরও গ্রেফতারি (Arrested)। পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত এই মামলা মোট ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ১৪ দিন ধরে খোঁজ মিলছে না ট্যাংরার এক বাসিন্দার। পরিবারের অভিযোগ, খুন করে দেহ লোপাট করা হয়েছে। গত কাল দোষীদের শাস্তির দাবিতে ট্যাংরা থানা ঘেরাও করে, বিক্ষোভ দেখান স্থানীয়রা। তার পরই ৩ জনের গ্রেফতারি। ধৃতরা জেরায় খুনের কথা স্বীকারও করেছে। ব্যক্তির দেহের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।